রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

ঢাকায় মানুষের ঢল ঠেকাতে আইজিপিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীমুখী মানুষের ঢল থামাতে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল শনিবার রাত ১০টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

আসাদুজ্জামান খান বলেন, আর যেন কাউকে রাজধানীতে ঢুকতে না দেয়া হয় সে জন্য আইজিপি জাবেদ পাটোয়ারীকে নির্দেশ দেয়া হয়েছে। এ ছাড়া পোশাক শ্রমিকদের বিষয়ে একটি সুস্পষ্ট বক্তব্য দিতে বিজিএমইএকে বলা হয়েছে।

করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকির মধ্যে বিশেষ করে দুদিন ধরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ কর্মস্থল ঢাকার অভিমুখে ছুটতে শুরু করেছেন। আজ সকাল থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট ও মুন্সিগঞ্জের মাওয়া ঘাটে পোশাকশ্রমিকসহ মানুষের প্রচুর ভিড় পরিলক্ষিত হয়। এতে করোনা রোধে যে সামাজিক দূরত্বের কথা বলা হচ্ছে, তা মানা সম্ভব হয়নি।

সরকার গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকারি-বেসরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করে। পরে এ ছুটির মেয়াদ ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। করোনা ভাইরাসে ছড়িয়ে পড়া রোধে অন্তত দুই সপ্তাহ সবাইকে বাড়িতে রাখতে ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সরকারের এ পদক্ষেপ।

এ সময়কালে জনসমাগম তো দূরের কথা, বিনা প্রয়োজনে বাড়ির বাইরেও যাতে মানুষ বের না হয়, এ জন্য মাঠে নামানো হয়েছে সেনা। ছুটি পেয়ে দলে দলে মানুষ গ্রামের অভিমুখে ছুটে যায়। এর মধ্যে ছিলেন পোশাক শ্রমিকরাও। এখন যারা রাজধানীতে ফিরছেন তার বড় একটা অংশ এই শ্রমিকেরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ