বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

কাঁঠালবাড়ি-শিমুলিয়া রুটে যাত্রী পারাপার বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার সংক্রমণ এড়াতে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত মোতাবেক কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে যাত্রী পারাপার বন্ধ ঘোষণা করেছে মাদারীপুর ডিসি।

আজ রোববার সকাল থেকে এই সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে বলে জানিয়েছেন ডিসি মুহাম্মদ ওয়াহিদুল ইসলাম।

তিনি জানান, দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুট দিয়ে ঢাকার সঙ্গে যাতায়াত করেন। করোনা প্রতিরোধে সরকার ছুটি ঘোষণা করার পরে হাজার হাজার কর্মজীবী মানুষ বাড়িতে ফেরেন। তারা গত দুইদিন ধরে কর্মস্থলে যোগ দিতে এই নৌরুট ব্যবহার করছেন। এতে বাড়ছে করোনার ঝুঁকি। এমতাবস্থায় সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত আসার পরে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুট দিয়ে যাত্রী পারাপার বন্ধ রাখা হয়েছে।

তবে, জরুরি প্রয়োজনে ২-৩টি ফেরি চালু রাখা হবে জানিয়ে তিনি বলেন, এই ফেরি দিয়ে শুধু অ্যাম্বুলেন্স ও সরকারি প্রশাসনের কর্মকর্তাদের পারাপার করা হবে।

এদিকে পরিস্থিতি মোকাবিলায় ঘাট এলাকায় নিয়োগ দেয়া হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ।

ওয়াহিদুল ইসলাম আরও জানান, সকাল থেকে ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কে চেকপোস্ট বসানো হয়েছে। যেন কোনো যাত্রী ঘাট পর্যন্ত পৌঁছাতে না পারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ