বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

করোনা প্রতিরোধ করার মত ক্ষমতা কারো নেই: ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনের উহান থেকে উৎপত্তি করোনা ভাইরাস ইতোমধ্যে বিশ্বের ২০৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বিশ্বব্যাপী আক্রান্ত ১২ লাখ ২ হাজার মানুষ। মৃত্যু হয়েছে সাড়ে ৬৪ হাজার মানুষের।

এই ভাইরাসের প্রভাদে পরিস্থিতি দিন ভয়াবহ হচ্ছে পাকিস্তানেও। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ৮১৮ জন।

এমন পরিস্থিতিতে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান বলছেন, কেউ নিরাপদে নেই। সেই সাথে করোনা প্রতিরোধ করার মত ক্ষমতা কারো নেই বলে হুঁশিয়ারি জারি করেছেন ইমরান খান। লাহোর সফর করার পর এমন মন্তব্য করেন তিনি।

পাঞ্জাব সরকার করোনা প্রতিরোধে কী কী সর্তকতামূলক ব্যবস্থা নিয়েছে তা পর্যবেক্ষণে লাহোর সফর করেন ইমরান খান। পাকিস্তানের জনসংখ্যার প্রায় অর্ধেক মানুষের বসবাস পাঞ্জাবে। অঞ্চলটিতে করোনায় আক্রান্তের সংখ্যা এরই মধ্যে হাজার ছাড়িয়েছে।

ইমরান খান বলেছেন, কেউই নিরাপদে নেই, নিউ ইয়র্কের অবস্থা দেখুন যেখানে সব ধনী মানুষের বসবাস, তবুও তারা করোনা প্রতিরোধ করতে পারছে না। করোনা পরবর্তীতে কী পরিস্থিতি তৈরি হবে এই নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ইমরান খান। বলেছেন, জনগণকে রক্ষা করার জন্য এরই মধ্যে সাধ্যমত সব ব্যবস্থা নিয়েছে সরকার।

এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৪১ জন মারা গেছে পাকিস্তানে। এরপরও সব শ্রেণির মানুষের কথা চিন্তা করে পুরোপুরি লক ডাউনে যাচ্ছে না ইমরান সরকার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ