রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

দেশে করোনায় নতুন করে ২ জনের মৃত্যু, আক্রান্ত আরও ৯ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে করোনায় মোট ৭০ জন আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে আরও দুজন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে। এছাড়া আরও চারজন সুস্থ হয়েছে। এ নিয়ে মোট ৩০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আজ শনিবার দুপুর ১২টায় করোনাভাইরাস সংক্রান্ত সার্বিক পরিস্থিতি নিয়ে অনলাইনে লাইভ ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, আমরা খুব দুঃখের সাথে জানাচ্ছি, গত ২৪ ঘণ্টায় আরও দুজন মৃত্যুবরণ করেছেন। যার মধ্যে একজন গত ২৪ ঘণ্টায় যারা শনাক্ত হয়েছেন তাদের মধ্যে একজন। আরেকজন যিনি আগেই শনাক্ত হয়েছিলেন। এই দুজন যারা মৃত্যুবরণ করেছেন তাদের বয়স একজনের ৯০ বছর, আরেকজনের বয়স ৬৮ বছর।

মৃতদের একজন ঢাকার বাইরে, আরেকজন ঢাকায় জানিয়ে সেব্রিনা ফ্লোরা বলেন, তাদের দুজনের ক্ষেত্রেই বয়স ষাটোর্ধ্ব, আগেই বলেছিলাম বয়স কিছুটা ঝুঁকি বাড়ায়। পাশাপাশি উনাদের অন্যান্য অসুখ ছিল। একজনের হৃদরোগ ছিল, আরেকজনের স্ট্রোকের ইতিহাস ছিল।

ব্রিফিংয়ে কোভিড-১৯ রোগে নতুন আরও ৯ জন সংক্রমিত হয়েছেন বলে জানান প্রতিষ্ঠানটির পরিচালক। তিনি বলেন, ‘আক্রান্তদের মধ্যে আটজনের নমুনা আইইডিসিআরে পরীক্ষা করে শনাক্ত করা হয়েছে। একজনের নমুনা ঢাকার বাইরে পরীক্ষা করা হয়েছে।

এই ৯ জনের মধ্যে পাঁচজনের কন্টাক্ট ইতিহাস রয়েছে জানিয়ে সেব্রিনা ফ্লোরা বলেন, তার মানে হচ্ছে পাঁচজন ইতোমধ্যে শনাক্ত হয়েছে এমন রোগীর সংস্পর্শে বা পরিবারের সদস্যের সংস্পর্শে এসেছেন। দুজন যারা বিদেশ থেকে এসেছিলেন এ রকম সংস্পর্শে আছেন। আর বাকি দুজনের ক্ষেত্রে আমরা এখনো তথ্য সংগ্রহ করছি।

তিনি আরও বলেন, আক্রান্তদের মধ্যে দুজন শিশু রয়েছে, যাদের বয়স ১০ বছরের নিচে। তিনজনের বয়স ২০-৩০ বছর বয়সের মধ্যে। দুজনের বয়স ৫০-৬০ এর মধ্যে। একজনের বয়স ৬০-৭০ এবং একজনের বয়স ৯০ বছর। এছাড়া আরও চারজন সুস্থ হয়েছে। এই নিয়ে মোট ৩০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানান সেব্রিনা ফ্লোরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ