বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

করোনায় ক্ষতিগ্রস্তদের ২০ হাজার কোটি রুপি দেবে ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনায় ক্ষতিগ্রস্তদের ২০ হাজার কোটি রুপি দেবেন বলে ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইমরান খানের অর্থ উপদেষ্টা হাফিজ শেখ।

এক সংবাদ সম্মেলনে হাফিজ শেখ বলেন, লকডাউন চলার কারণে অনেকেই চাকরি হারিয়েছেন, অনেকের ব্যবসা বন্ধ হয়ে গেছে। দিনমজুররা চরম অভাবে দিন কাটাচ্ছেন। তাদের সহযোগিতা করতে প্রধানমন্ত্রী ২০ হাজার কোটি রুপির (পাকিস্তানি ১ রুপি সমান বাংলাদেশি ৫১ পয়সা) একটি ফান্ড তৈরি করার নির্দেশনা দিয়েছেন।

তিনি আরও বলেন, প্রাদেশিক সরকার, দেশের বড় ব্যবসায়ীদের সাহায্যে এ ফান্ড গড়ে তোলা হয়েছে। এ অর্থ শুধু ক্ষতির সম্মুখীন হওয়া ব্যক্তিদেরই দেয়া হবে।

পাকিস্তানে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৮৬ জন। মারা গেছেন ৪০ জন এবং সুস্থ হয়েছেন ১২৬ জন। সূত্র: ডন, ডেইলি পাকিস্তান

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ