বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

ময়মনসিংহে অ্যাম্বুলেন্সে মদ পাচার, গ্রেপ্তার ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহের মুক্তাগাছায় অ্যাম্বুলেন্সে করে মদ পাচারের সময় চালকসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মুক্তাগাছা শহরের পুলিশ ফাঁড়ির সামনে থেকে অ্যাম্বুলেন্সটি আটক করা হয়।

আটকরা হলেন- ময়মনসিংহ শহরের কৃষ্টপুর হরিজন পল্লীর বাসিন্দা মৃত জতীন্দ্র মনির ঋষির ছেলে অ্যাম্বুলেন্স চালক সজীব মনির ঋষি, ইশ্বর লাল হরিজনের ছেলে অমর হরিজন ও প্রদ্বীপ দাস হরিজনের ছেলে নেহাল পাল হরিজন।

ঘটনার সত্যতা স্বীকার করে মুক্তাগাছা থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন, অ্যাম্বুলেন্সে করে চোলাই মদ পাচারের সময় তিন যুবককে আটক করা হয়েছে। অ্যাম্বুলেন্সের চাকার নিচ থেকে ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ সময় অ্যাম্বুলেন্সে কোনো রোগী ছিল না।

গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদক আইনে মামলা ও ময়মনসিংহ আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে বলে জানান বিপ্লব কুমার বিশ্বাস।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ