রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

মরদেহ সৎকারে প্রতি উপজেলায় ১০ জনকে প্রশিক্ষণের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস রোধে উপজেলা পর্যায়ে গঠিত কমিটিকে মরদেহ সৎকারে প্রতি উপজেলায় ১০ জন করে স্বেচ্ছাসেবী নির্বাচন করে প্রশিক্ষণ দিতে নির্দেশনা দিয়েছে সরকার।

দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে সাধারণ কিছু রোগের মৃত্যুকে করোনাজনিত মৃত্যু ভেবে আতঙ্কের কারণে মরদেহ সৎকারের ভীতি এবং অনীহা প্রকাশের কারণে এ নির্দেশনা দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে পাঠানো মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে উপজেলা পর্যায়ে একটি কমিটি গঠিত হয়েছে এবং কমিটির জন্য সুনির্দিষ্ট দায়িত্ব অর্পিত হয়েছে।

‘সম্প্রতি লক্ষ করা যাচ্ছে, অন্য রোগের মৃত্যুকে করোনাজনিত মৃত্যু ভেবে করোনা আতঙ্কের কারণে মৃতদেহ সৎকারের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে লোকজন ভীতি এবং অনীহা প্রকাশ করছে। এ পরিপ্রেক্ষিতে মৃতদেহ সৎকারের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য স্থানীয় পর্যায় থেকে তিনজন নারীসহ কমপক্ষে ১০ জনকে স্বেচ্ছাসেবী হিসেবে নির্বাচন করতে হবে। এ ১০ জন মরদেহ সৎকারে প্রয়োজনীয় কার্যক্রম সম্পাদন করবে। তাদের এ বিষয়ে প্রশিক্ষণের জন্য স্থানীয় ইসলামিক ফাউন্ডেশন বা আল-মারকাজুল প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

স্থানীয় পর্যায়ে মৃতদেহ সৎকারের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বেচ্ছাসেবী নির্বাচন ও তাদের প্রশিক্ষণের জন্য ইসলামিক ফাউন্ডেশন বা আল-মারকাজুলের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারের এ নির্দেশনা অবগতির জন্য জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারকেও চিঠি দেয়া হয়েছে।

করোনা রোধে ১ মার্চ একটি জাতীয়সহ বিভাগীয়, জেলা ও উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করে সরকার। উপজেলা পর্যায়ের কমিটিতে ইউএনওকে প্রধান করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের নেতৃত্বে ৩১ সদস্যের জাতীয় কমিটিতে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালযের মুখ্য সচিব, ১৮টি মন্ত্রণালয় ও বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সরকারি-বেসরকারি হাসপাতালের চিকিৎসক রয়েছেন। এছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, ইউনিসেফ এবং ইউএস এইডের প্রতিনিধি রয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ