বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

করোনায় সৌদির জাতীয় কুরআন প্রতিযোগিতা স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের ইসলামিক মন্ত্রণালয় করোনার কারণে ২২তম কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান স্থগিত করার ঘোষণা দিয়েছে।

সৌদি আরবের প্রচার, গাইডেন্স ও ইসলামিক মন্ত্রণালয় ঘোষণা করেছে সৌদি কর্তৃপক্ষের অনুমোদনক্রমে হেফজ, তিলাওয়াত এবং তাফসিরের আলোকে ২২তম “মালেক সোলাইমান অ্যাওয়ার্ড” জাতীয় কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

আলোকে ২২তম “মালেক সুলাইমান অ্যাওয়ার্ড” জাতীয় কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠানটি পবিত্র শাবান মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, ২২তম কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠানের সময় পরবর্তীকালে ঘোষণা করা হবে। প্রতিযোগিতা স্থগিত হওয়ার ব্যাখ্যা দিয়ে সৌদি ইসলামিক মন্ত্রণালয় বলেছে কোভিড-১৯ ভাইরাস বিস্তার রোধে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, রোববার পর্যন্ত সৌদি আরবে করোনাভাইরাসে ১২৯৯ জন আক্রান্ত হয়েছেন এবং এরমধ্যে ৬৬ জন সুস্থ হয়েছেন এবং ৮ জনের মৃত্যু হয়েছে। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ