শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

আল-হক্ব মুসলিম ট্রাষ্টের উদ্যোগে শতাধিক অসচ্ছল পরিবারে ফুডপ্যাক বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল-হক্ব মুসলিম ট্রাস্ট সিলেটের উদ্যোগে শতাধিক অসহায় পরিবারের মাঝে ফুডপ্যাক সহায়তা কার্যক্রম শুরু হয়েছে৷ বুধবার সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া মাহমুদিয়া সোবহানীঘাট মাদরাসায় এ সহায়তা কার্যক্রম শুরু হয়৷

মাওলানা সৈয়দ শামীম আহমদ বলেন, এরকম বৈশ্বিক বিপর্যয়কর পরিস্থিতিতে দেশবরেণ্য আলেম, আমাদের শ্রদ্ধাবাজন মুরব্বী আল্লামা শফিকুল হক আমকুনী রহ. সামাজের কল্যাণমুলক বহুবিদ কর্মকাণ্ডে অংশগ্রহণ ছিলো সত্যিই প্রশংসনীয় ও অনুকরণীয়। তারই অনুকরণে তার যোগ্য অনুসারী হাফিজ মাওলানা আহমদ কবীর ও হাফিজ আহমদ সগীর সাহেবের তত্বাবধানে আল হক্ব মুসলিম ট্রাষ্ট’র এমন কার্যক্রম সত্যিই প্রশংসার দাবী রাখে।

করোনার প্রভাবে পর্যদুস্ত পরিবারগুলোর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার জন্য সমাজের বিত্তবানদের প্রতি তিনি আহবান জানান।

সভাপতির বক্তব্যে মাওলানা আহমদ কবীর আমকুনী বলেন, সমাজের প্রতিটি গোষ্ঠী নিজের জ্ঞাতি ভাইদের জন্য কল্যাণমূলক কাজ করে যায়। ট্রাষ্টের সদস্যবৃন্দ তরুণ আলেম হওয়ায় সমাজের প্রয়োজন বুঝতে পেরে তাদের এই পরিশ্রম ও মেহনত মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

ট্রাস্টের পরিচালক মাওলানা আহমদ সগীর বলেন, আমাদের আহ্বানে সাড়া দিয়ে দেশ-বিদেশের যে সকল অনুদান প্রদানকারীদের প্রতি আমরা চির কৃতজ্ঞ। আমাদের পরবর্তী খেদমতে খালক্বের যেকোন কার্যক্রমেও আপনারা স্ব স্ব অবস্হান থেকে এগিয়ে আসবেন বলে আমি আশাবাদী।

আলহামদুলিল্লাহ, ফুডপ্যাক বিতরণ ছাড়াও দূরবর্তী অসহায় হতদরিদ্র, ধার্মিক পরিবারগুলোতে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। আমি আশাবাদী করোনায় বিপর্যস্ত মানুষের সহায়তার দ্বিতীয় দফা কার্যক্রম খুব শীঘ্রই শুরু হবে। পূর্বেকার মত দ্বিতীয় দফায়ও আপনারা আপনাদের সহায়তা অব্যাহত রাখবেন বলে আমি বিশ্বাস করি। পরিশেষে মাবুদের শুকরিয়া আদায় সহ ট্রাস্টের প্রতিনিধি, সেচ্ছাসেবকসহ সকল কর্মী ভাইদেরদের অক্লান্ত পরিশ্রমের শুকরিয়া আদায় করছি।

সহায়তা প্যাকেজ হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাষ্টের আহবায়ক ও সোবহানীঘাট মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা আহমদ কবীর আমকুনী।

এতে উপস্তিত ছিলেন- শামীমাবাদ মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা সৈয়দ শামীম আহমদ, সোবহানীঘাট মাদরাসার মুহাদ্দিস মুফতি বিলাল উদ্দীন, উস্তাদ মাওলানা ইবরাহীম, আই এফ আই সি ব্যাংকের ম্যানেজার জনাব আলহাজ আব্দুল মুনিম মুন্না, সোবহানীঘাট মাদরাসা কমিটির সদস্য আলহাজ এজাজ উদ্দীন, বরায়া বাটুলগঞ্জ মাদরাসার উস্তাদ মাওলানা কায়সান মাহমুদ আকবরী।

ট্রাস্টের পরিচালক হাফিজ মাওলানা আহমদ সগীরের সার্বিক ব্যবস্থাপনায় অন্যান্যদের মাঝে উপস্তিত ছিলেন ট্রাস্টের প্রতিনিধি হাফেজ মাওলানা আব্দুল হক মওদূদ, মাওলানা জাফর ইকবাল, মাওলানা আব্দুল জব্বার শামীম, মাওলানা মাহমূদ বিন শফীক চৌধুরী মঞ্জু, হাফিজ জয়নাল আবেদীন, সাজ্জাদুর রহমান রুম্মান প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ