মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

সাংসদদের এক মাসের বেতন প্রধানমন্ত্রীর তহবিলে দেয়ার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার কারণে দেশজুড়ে চলমান সংকট সমাধানে নিজ থেকে এগিয়ে এসে ফের আলোচনায় ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। গত চারদিন ধরে নির্বাচনী এলাকার দরিদ্র ও অসহায় পরিবারগুলোর মাঝে নিজে গিয়ে ত্রাণ বিতরণ করছেন তিনি। এ কাজে নিজ তহবিল থেকেও খরচ করছেন।

দেশের এই সংকট মোকাবেলায় এবার জাতীয় সংসদের এমপিদের এক মাসের বেতন প্রধানমন্ত্রীর করোনা তহবিলে দান করার আহ্বান জানিয়েছেন নিক্সন।

গতকাল মঙ্গলবার ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

এমপি নিক্সন গণমাধ্যমকে বলেন, তার নির্বাচনী এলাকার তিন উপজেলা ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন এলাকায় অসংখ্য প্রবাসী আছেন। তিনি সব প্রবাসীর মোবাইল নম্বর সংগ্রহ করে নিজে ফোন করে তাদের খোঁজখবর নিচ্ছেন। প্রত্যেককে ১৪ দিন নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে থাকার অনুরোধ জানিয়েছেন।

তিনি বলেন, দরিদ্র ও অসহায় পরিবারগুলোতে যেন খাদ্যের সংকট না পড়ে সেজন্য প্রধানমন্ত্রীর দেয়া খাদ্যদ্রব্যসহ নিজ তহবিল থেকে খাদ্যসামগ্রী বিতরণ করছেন।

এ ছাড়া জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ প্রশাসনের সদস্যদের জন্য হ্যান্ড স্যানিটাইজার ও মাস্কসহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী দিয়েছেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ