শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

সরকার যতদিন চাইবে সেনাবাহিনী মাঠে থাকবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ জানিয়েছেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকার যতদিন চাইবে ততদিন মাঠে থাকবে সেনাবাহিনী।

তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করা হচ্ছে। পরিস্থিতির আলোকে কতদিন সেনাবাহিনী কাজ করবে তা প্রধানমন্ত্রী বিবেচনা করবেন।

আজ বুধবার (০১ এপ্রিল) দেশের অর্থনীতিতে করোনার প্রভাব মোকাবিলায় করণীয় ঠিক করতে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সেনা প্রধান এসব কথা বলেন।

বৈঠকে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার, বাণিজ্য সচিব ড. জাফর উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী বলেন, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস পরিস্থিতিতে ব্যবসা-বাণিজ্যে যেমন চ্যালেঞ্জ আছে, তেমনি নতুন করে সম্ভাবনাও তৈরি হয়েছে। এই সম্ভাবনা কাজে লাগাতে রপ্তানি শিল্পের করনীয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ