রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা ৪ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি ঠাকুরগাঁও-১ আসনে শরিয়াভিত্তিক জনপ্রত্যাশা বিনির্মাণে যৌথ মতবিনিময় পরপর তিন ভূমিকম্পে কাঁপল দেশের বিভিন্ন অঞ্চল 

নিম্ন আয়ের মানুষের বাড়ি ভাড়া মওকুফের আহ্বান মেয়র আতিকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের এই দুঃসময়ে নিম্ন আয়ের মানুষদের বাড়ি ভাড়া মওকুফ করতে বাড়িওয়ালাদের আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নবনির্বাচিত মেয়র মুহা. আতিকুল ইসলাম।

গতকাল মঙ্গলবার বনানীর নিজ কার্যালয়ে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান।

আতিকুল ইসলাম বলেন, দেশের চলমান সংকটময় পরিস্থিতিতে সবচেয়ে বেশি কষ্টে আছেন বস্তিবাসীরা। সেখানে তাদের ভাড়া দিয়ে থাকতে হয়। তারা দিন আনে দিন খায়। এখন সব কাজ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন মানুষগুলো। তাই মালিকদের আহ্বান জানাবো, যেন তাদের অন্তত এক মাসের বাড়িভাড়া মওকুফ করা হয়।

তিনি বলেন, মানবিক বিবেচনায় বস্তিবাসীদের বাড়িভাড়া মওকুফ করতে বাড়ির মালিকদের আহ্বান জানাবো। এ উদ্যোগের কারণে বাড়িওয়ালা বা বস্তির ঘরের মালিকরা কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও অসহায় এবং নিম্ন আয়ের মানুষরা অনেক বেশি লাভবান হবেন। এ দুর্যোগের সময় তারা কোনোরকম টিকে থাকার বড় সুযোগ পাবেন। আমাদের যাদেরকে আল্লাহ তায়ালা অপেক্ষাকৃত ভালো রেখেছেন, তাদের সবাইকে অসহায় ও দুস্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাব।

ধনী ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে মেয়র বলেন, আসুন আমরা সবাই মিলে মানবতার সেবায় এগিয়ে আসি। কারণ মানবসেবার করার এখনই সঠিক সময়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ