রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা ৪ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি ঠাকুরগাঁও-১ আসনে শরিয়াভিত্তিক জনপ্রত্যাশা বিনির্মাণে যৌথ মতবিনিময় পরপর তিন ভূমিকম্পে কাঁপল দেশের বিভিন্ন অঞ্চল 

দেশে করোনায় আরো একজনের মৃত্যু, আক্রান্ত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন তিনজন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৪ জনে। মোট মৃত্যু হলো ৬ জনের।

আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক এসব তথ্য জানান।

তিনি বলেন, ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন আরও একজন। ফলে মোট সুস্থ হলেন ২৬ জন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিদিনই আমাদের স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নতি করে চলেছি। বিভিন্ন হাসপাতালে মেডিক্যাল ভেন্টিলেটর যুক্ত হচ্ছে। এছাড়া করোনার জন্য আরও হাসপাতাল তৈরি করছি। ইতোমধ্যে বেশ কয়েকটি হাসপাতাল তৈরি হয়েছে। এছাড়া বিভিন্ন মেডিক্যাল কলেজে টেস্টিং সুবিধা বৃদ্ধি করা হচ্ছে।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী সন্দেহভাজনদের নমুনা পরীক্ষা করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী, দেশে করোনা ভাইরাসে আক্রান্ত ৫৪ জনের মধ্যে ২৫ জন এরই মধ্যে সেরে উঠেছে। এখনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২৩ জন।

-এএ