বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

দেশের ৩ হাজার কয়েদিকে মুক্তির প্রস্তাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা পরিস্থিতি মোকাবিলায় কারাগারে স্থান সংকুলান না হওয়ায় দেশের প্রায় ৩ হাজার সাধারণ কয়েদিকে মুক্তির প্রস্তাব দিয়েছে কারা অধিদপ্তর।

আজ বুধবার (১ এপ্রিল) স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে অধিদপ্তরের পক্ষ থেকে এ মুক্তির প্রস্তাবনা দেয়া হয়। এ মহামারীর কারণে এরইমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে হাজারো কারাবন্দীকে মুক্তি দিয়েছে।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এখন পর্যন্ত ছয়জন মারা গেছেন। এছাড়া এ ভাইরাস শনাক্ত হয়েছে মোট ৫৪ জনের শরীরে।

বিশ্বে এখন পর্যন্ত ৮ লাখ ৫৮ হাজার ৬৬৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪২ হাজার ১৫১ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৮ হাজার ৯৯ জন।

বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৬ লাখ ৩৮ হাজার ৪১৯ জন। এদের মধ্যে ৬ লাখ ৫ হাজার ৫২১ জনের অবস্থা স্থিতিশীল এবং ৩২ হাজার ৮৮৯ জনের অবস্থা গুরুতর।

এখন পর্যন্ত এ ভাইরাস সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮৮ হাজার ৫৩০ জন এবং মারা গেছেন ৩ হাজার ৮৮৯ জন।

শনাক্তের সংখ্যার দিক থেকে এর পরের অবস্থানে রয়েছে ইতালি। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫ হাজার ৭৯২ জন এবং মৃতের সংখ্যা ১২ হাজার ৪২৮ জন।

স্পেনে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৯৫ হাজার ৯২৩ জনের শরীরে। এরমধ্যে মারা গেছেন ৮ হাজার ৪৬৪ জন। অন্যদিকে ভাইরাসের উৎপত্তিস্থল চীনে গেল ২৪ ঘণ্টায় এ ভাইরাস শনাক্ত হয়নি কারও শরীরে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ