মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ ঘুমের ব্যাঘাত ঘটায় নবজাতককে হত্যা, অভিযোগ মায়ের বিরুদ্ধে ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা

ময়মনসিংহ মেডিকেল কলেজে করোনা শনাক্তকরণ ল্যাব চালু হচ্ছে আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

ময়মনসিংহ মেডিকেল কলেজে (মমেক) করোনা ভাইরাস শনাক্তকরণের পলিমার্স চেইন রিঅ্যাকশান (পিসিআর) ল্যাব আজ মঙ্গলবার থেকে চালু হচ্ছে। কলেজের চতুর্থ তলায় মাইক্রোবায়োলজি বিভাগের দুটি কক্ষে এই ল্যাব স্থাপন করা হয়েছে।

গতকাল সোমবার সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. চিত্ত রঞ্জন দেবনাথ।

তিনি বলেন, পরীক্ষামূলকভাবে এর কার্যক্রম চলছে, সবকিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবার থেকে পুরোদমে এর কার্যক্রম শুরু হবে। ইতোমধ্যে ২৪০টি কিট ও প্রয়োজনীয় পারসোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই) আমরা হাতে পেয়েছি। পিসিআর ল্যাবের জন্য ইতোমধ্যেই ঢাকা থেকে বিশেষজ্ঞ টিমের সদস্যরা প্রয়োজনীয় সরঞ্জাম স্থাপন করেছেন। দুইজন চিকিৎসক ও দুইজন টেকনিশিয়ানও ট্রেনিং শেষ করেছেন।

তবে যে কেউ চাইলেই এখানে এসে করোনা পরীক্ষা করাতে পারবেন না বলে জানিয়েছেন মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. অরুপ ইসলাম।

তিনি বলেন, ময়মনসিংহ নগরীর এসকে হাসপাতালের আইসোলেশন ইউনিট থেকে নমুনা এনে আমাদের এখানে পৌঁছালে আমরা পরীক্ষা করব। আর নমুনা আনা-নেয়ার জন্য একটি অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা হয়েছে। এই ল্যাবে একদিনে ৯০ থেকে ৯৬ টি পরীক্ষা করা যাবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ