বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮ আত্মপরিচয় পুনরুদ্ধারই হোক এবারের আশুরার মূল অঙ্গীকার সারাদেশে ইমাম-মুয়াজ্জিনের সংখ্যা কত, সংসদে জানালেন ধর্মমন্ত্রী ‘জাহাজ নির্মাণ শিল্পকে অগ্রাধিকার খাত বিবেচনায় সরকারের ভাবনা’  জনসচেতনতার ঘাটতি ও টিকাদানে অনাগ্রহে হামের বিস্তার: স্বাস্থ্যমন্ত্রী ভারতে অঘোষিত জরুরি অবস্থা বিরাজ করছে: মাওলানা আরশাদ মাদানী শাপলা মামলায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় সাক্ষ্য দিলেন শহীদ পরিবারের সদস্যরা মামলা প্রত্যাহার করায় কর্মসূচি স্থগিত করল ইসলামী আন্দোলন গোসলে নেমে প্রাণ গেল ২ মাদরাসা ছাত্রের জমিয়তে উলামায়ে হিন্দের কর্মীদের জন্য মাওলানা মাহমুদ মাদানীর ১০ দফা

করোনার মধ্যেই চীনের দাবানলে নিহত ১৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনের শিচুয়ান প্রদেশের একটি জঙ্গলে দাবানলে ১৯ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে ১৮ জনই দমকলবাহিনীর সদস্য। চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে দাবানল ছড়িয়ে পড়ায় ১৯ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার স্থানীয় কর্তৃপক্ষ একথা জানিয়েছে।

সূত্রমতে জানা যায়, দমকল বাহিনীর কর্মীরা দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টা করার সময় এই বাহিনীর ১৮ সদস্যসহ ১৯ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজন স্থানীয় বনভুমির কর্মীও রয়েছেন।

বনভুমির এই কর্মী দমকল বাহিনীর সদস্যদের পথ দেখানোর নির্দেশনা দিচ্ছিলেন। মঙ্গলবার স্থানীয় সময় রাত ২টার দিকে হঠাৎ করেই বাতাসের গতিবেগ পরিবর্তন হওয়ায় দমকল কর্মীরা দাবানলে আটকে পড়ে।

ঝিচাং নগরীর তথ্য দফতর জানায়, সোমবার স্থানীয় সময় বিকাল ৩টা ৫১ মিনিটে বনভূমি সংলগ্ন স্থানীয় একটি খামারে দাবানলের সূত্রপাত হয় এবং প্রবল বাতাসের কারণে তা দ্রুত পার্শ্ববর্তী এলাকার বনভূমিতে ছড়িয়ে পড়ে। সোমবার তিন শতাধিক দমকল কর্মী এবং সাত শত মিলিশিয়া কর্মীকে দাবানল নিয়ন্ত্রণের জন্য পাঠানো হয়েছিল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ