বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

এবার মক্কায় ২৪ ঘণ্টার কারফিউ জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের বিস্তার রোধে সৌদি আরবের পবিত্র নগরী মক্কার ছয়টি জেলায় দিনরাত ২৪ ঘণ্টার কারফিউ জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল সোমবার বিকেল ৩টা থেকে এ নির্দেশনা কার্যকর হয়েছে।

মক্কায় ২৪ ঘণ্টার কারফিউ জারি করা এলাকাগুলো হচ্ছে - আজইয়াদ, আল মাসাফি, মিসফালাহ, আল হুজুন, নাকাসা ও হোশ বকর।

সরকারি নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এসব এলাকায় প্রবেশ বা বহির্গমন নিষিদ্ধ থাকবে। কারফিউ চলাকালীন সকাল ৬টা থেকে বিকেল ৩টার মধ্যে শুধু চিকিৎসা ও নিত্যপণ্য কেনাকাটায় বাইরে যাওয়া যাবে।

এর আগে গত ২৬ মার্চ থেকে সৌদি আরবের ব্যস্ততম এলাকা মক্কা, মদিনা ও রাজধানী রিয়াদে বিকেল ৩টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি হয়।

তারও আগে গত ২৩ মার্চ থেকে দেশটিতে ২১ দিনের আংশিক কারফিউ শুরু হয়। তখন সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউয়ের সময় ঘোষণা করা হয়েছিল। পরে মক্কা, মদিনা, রিয়াদ ও জেদ্দায় এর সময়সীমা বাড়ানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ