মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ ঘুমের ব্যাঘাত ঘটায় নবজাতককে হত্যা, অভিযোগ মায়ের বিরুদ্ধে ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা

শেরপুরে শ্বাসকষ্টে রোগীর মৃত্যু, করোনা সন্দেহে ১০ বাড়ি লকডাউন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শেরপুরের নালিতাবাড়ীতে তিন দিন শ্বাসকষ্টে ভোগার পর রোববার (২৯ মার্চ) রাত ১০টার দিকে একজনের মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৫৫ বছর।

জানা যায়, তিনি খুলনা বাগেরহাট জেলার রামপালে পাইলিং শ্রমিকের কাজ করতেন। সেখানে কাজ বন্ধ হয়ে যাওয়ায় গত বৃহস্পতিবার তিনি নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ পলাশিকুড়া গ্রামে নিজ বাড়িতে আসেন।

নিহত ব্যক্তি স্থানীয় ফার্মেসি থেকে শ্বাস কষ্টের ওষুধ ব্যবহার করেছিলেন। তারপরও তার শ্বাস কষ্ট বন্ধ হয়নি। রাতে তার মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে ওই এলাকায় করোনা আতংক বিরাজ করছে। ফলে রাতেই ওই বাড়ি লকডাউন করে দেয়া হয়।

সোমবার (৩০ মার্চ) শেরপুরের সিভিল সার্জন ডা. এ কে এম আনোয়ারুর রউফ আইডিসিআরের সাথে যোগাযোগ করে তার নমুনা সংগ্রহ করে ঢাকা পাঠিয়েছেন।

একই সাথে ওই বাড়ীর আশপাশের ১০ বাড়িকেও লকডাউন করা হয়। নিহত ব্যক্তির মরদেহ দাফনের জন্য ইসলামী ফাউন্ডেশনকে দায়িত্ব দেয়া হয়েছে। তবে ঢাকা থেকে নমুনার পরীক্ষার ফলাফল আসার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ