মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জনগণের নৈতিক ও চারিত্রিক সংশোধনে রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন’ মিরপুরে আবার বাসে আগুন আলেম-শিক্ষার্থীদের তাবলিগে সময় দেওয়া নিয়ে দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তা ফারেগিনে মুখরিত ধুপখোলা মাঠ, ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলন শুরু আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা টানা চতুর্থ বছর হজে যেতে পারছেন না ১০ হাজার গাজাবাসী আজ রাত ৮টায় ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির পুনর্নিরীক্ষণে মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৭১ শিক্ষার্থী ভালোবাসার প্রোজ্জ্বল আলোয় জামিয়া ফরিদাবাদ

লন্ডন ফেরত ৯ যাত্রী আশকোনা হজ ক্যাম্পে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লন্ডন ও ম্যানচেস্টার থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি ফ্লাইট ঢাকায় এসেছে। এই দুটি ফ্লাইটে মোট ৭৩ জন যাত্রী ছিলেন। এর মধ্যে লন্ডন থেকে আসা ৬০ যাত্রীর মধ্যে ৯ জনকে আশকোনা হজ ক্যাম্পে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

আজ সোমবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ বলেন, বিমানের লন্ডন ফ্লাইটের ৬০ যাত্রীর মধ্যে ৯ জন বিদেশি পাসপোর্টধারী ছিলেন। তাঁদের শরীরে জ্বর ছিল না। হজ ক্যাম্পে সেনাবাহিনীর তত্ত্বাবধানে কোয়ারেন্টিন সেন্টারে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা হবে।

দিকে করোনাভাইরাসের কারণে বিমানের লন্ডন ও ম্যানচেস্টার ফ্লাইটের পর আগামী ৭ এপ্রিল পর্যন্ত বিমানের কোনো ফ্লাইট যুক্তরাজ্যে চলাচল করবে না।

-এটি