মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ ঘুমের ব্যাঘাত ঘটায় নবজাতককে হত্যা, অভিযোগ মায়ের বিরুদ্ধে ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা

রংপুরে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রংপুরের পীরগাছার অন্নদানগরে অরক্ষিত রেল ক্রসিংয়ে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার চার যাত্রী প্রাণ হারিয়েছেন। এক শিশুসহ দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার (৩০ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার অন্নদানগর স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পার্বতীপুর থেকে বোনারপাড়াগামী একটি লাইট ইঞ্জিন অন্নদানগর স্টেশনের রেল ক্রসিংয়ে একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোতে থাকা দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হন। অপর চার যাত্রীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরও দুইজন মারা যায়।

এ ঘটনায় নিহতদের পরিচয় জানা যায়নি। রেল ক্রসিংয়ের ওই স্থানটিতে কোনো গেট ব্যারিয়ার নেই। পীরগাছার অন্নদানগর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ