মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জনগণের নৈতিক ও চারিত্রিক সংশোধনে রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন’ মিরপুরে আবার বাসে আগুন আলেম-শিক্ষার্থীদের তাবলিগে সময় দেওয়া নিয়ে দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তা ফারেগিনে মুখরিত ধুপখোলা মাঠ, ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলন শুরু আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা টানা চতুর্থ বছর হজে যেতে পারছেন না ১০ হাজার গাজাবাসী আজ রাত ৮টায় ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির পুনর্নিরীক্ষণে মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৭১ শিক্ষার্থী ভালোবাসার প্রোজ্জ্বল আলোয় জামিয়া ফরিদাবাদ

মৃত্যুর সংখ্যা লাখ না ছাড়ালেই আমরা সফল: ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের চলমান পরিস্থিতি এতটাই খারাপ যে ট্রাম্প মন্তব্য করেছেন, মৃতের সংখ্যা এক লাখের বেশি বাড়তে না দিলেই তার প্রশাসন ‘খুব ভালো কাজ করেছে’ বলে প্রমাণ হবে।

আজ সোমবার (৩০ মার্চ) এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান।’ হোয়াইট হাউস রোজ গার্ডেনে রোববার (২৯ মার্চ) দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ‘করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা লাখ ছাড়াতে পারে। সেটা যদি এক লাখ বা তার নিচে রাখা যায়, তাহলে বোঝা যাবে আমরা সবাই মিলে খুব ভালো কাজ করতে পেরেছি।’

বর্তমানে সবচেয়ে বেশি করোনা ভাইরাসে আক্রান্ত রোগী রয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ৪২ হাজারেরও বেশি মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন প্রায় আড়াই হাজার মানুষ।

-এটি