বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

বিশ্ব স্বাস্থ্য সংস্থাও আমাদের প্রশংসা করেছে: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতিসংঘ বাংলাদেশের কাজের প্রশংসা করেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, আমরা চাইব চিকিৎসার বাইরে যেন কেউ না থাকে।

আজ সোমবার দুপুরে করোনাভাইরাস সংক্রমণের সর্বশেষ পরিস্থিতি নিয়ে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে তিনি এই কথা বলেন।

জাহিদ মালেক বলেন, ‘আমাদের ইতিমধ্যে ১১টি ল্যাব কাজ করছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি আরও ১৭টি নতুন ল্যাব স্থাপন করব। যাতে চিকিৎসা করতে পারে, তাড়াতাড়ি পরীক্ষা করতে পারে। টেকনিশিয়ান ও অন্যান্য যারা স্যাম্পল কালেকশন করে তাদের বিশেষভাবে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। কাজেই পরীক্ষার পরিধি আমরা বৃদ্ধি করেছি।’ স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতিসংঘ আমাদের কাজের প্রশংসা করেছে। আমরা চাইব চিকিৎসার বাইরে যেন কেউ না থাকে।’

তিনি বলেন, ‘চিকিৎসক ও নার্সরা ভালো কাজ করছেন। আমি আহ্বান করব সবাই যেন যার যার কর্মস্থলে উপস্থিত থাকেন।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মিডিয়াকে বলতে চাই, আপনারা সুন্দর কাজ করছেন, তথ্য দিচ্ছেন। কিন্তু এমন কোনো তথ্য দেবেন না, যার মাধ্যমে দেশবাসী আতঙ্কিত হয়। এ তথ্য দেয়াও ঠিক না যে অভাব রয়েছে। আমাদের চিকিৎসার কোনো অভাব নেই। কিটের কোনো অভাব নেই, পরীক্ষারও যথেষ্ট ব্যবস্থা করেছি। পিপিইরও আর অভাব নেই। কাজেই এই তথ্যগুলো দিলে মানুষ আশ্বস্ত হবে। আমাদের দেশ এখন ভালো আছে, নিরাপদে আছে।’

তিনি আরও জানান, দেশের বিভিন্ন হাসপাতালে ২০০টি নতুন আইসিইউ ইউনিট তৈরি করা হয়েছে; যার মধ্যে ভেন্টিলেটর ও ডায়ালাইসিসের সুবিধাও রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ