মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ ঘুমের ব্যাঘাত ঘটায় নবজাতককে হত্যা, অভিযোগ মায়ের বিরুদ্ধে ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা

নওয়াপাড়া পীরবাড়ি মাদরাসার মুহাদ্দিস মাওলানা তাছাওয়ার হুসাইনের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: যশোরের অভয়নগর উপজেলাধীন নওয়াপাড়া পীরবাড়ি মাদরাসার মুহাদ্দিস মাওলানা তাছাওয়ার হুসাইন মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

রোববার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন বলে জানিয়েছেন মরহুমের শাগরেদ মাওলানা ইসরাফিল হোসাইন যশোরী।

আজ সোমবার জোহরের নামাজের পর পীরবাড়ি মাদরাসা প্রাঙ্গণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

মাওলানা তাছাওয়ার হুসাইন দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য ভক্ত-অনুরক্ত রেখে গেছেন তিনি।

মাওলানা তাছাওয়ারের মৃত্যুতে স্থানীয় ‘সত্যান্বেষী ছাত্র সমাজ’ গভীর শোক জানিয়েছে। তার রূহের মাগফিরাত কামনা করে দেশবাসীর নিকট দোয়ার আবেদন করেছে সংগঠনটি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ