রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

করোনা থেকে মুক্তির জন্য আল্লামা শফীর বিশেষ দোয়া আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোন ভাইরাসসহ সকল প্রকার রোগ থেকে মু‌ক্তির জন্য হেফাজতে ইসলামের আমির ও দারুল উলূম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী বিশেষ দোয়া-মুনাজাতের আহ্বান জানিয়েছেন। গতকাল রোববার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়।

তাতে বলা হয়, করোনা ভাইরাসসহ সকল প্রকার রোগ থেকে মু‌ক্তি পেতে আল্লাহ তায়ালার দরবারে আল্লামা শাহ আহমদ শফীর প‌রিচালনায় সোমবার বেলা ২টায় বিশেষ দোয়া ও মুনাজাত করার সিদ্ধান্ত গৃ‌হিত হয়েছে।

আমিরে হেফাজতের কার্যালয় থেকে প‌রিচা‌লিত বিশেষ দোয়‌া ও মুনাজাতে ‌দেশ-বিদেশের সবাইকে নিজ নিজ স্থান থেকে ফেসবুক লাইভের মাধ্যমে অংশ নেয়ার জন্য বি‌নীতভাবে অনুরোধ করা যাচ্ছে।

সেই সঙ্গে সোমবার সকাল থেকে খতমে সূরা ইয়া‌সিন, সূরা আনআম ও দোয়া ইউনুসসহ আয়াতে শেফার আমল এবং নিজ নিজ সামর্থ অনুযায়ী দান-সদকা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। কেননা হাদিসে এসেছে, ‘নিশ্চয়ই দান-সদকা আল্লাহ তায়ালা রাগ প্রশ‌মন করে এবং অযা‌চিত মৃত্যু দূর করে।’

মুনাজাত হাটহাজারী মাদরাসার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরা‌সরি সম্প্রচার করা হবে। সবাইকে ওই সময় লাইভে যুক্ত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ