বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আশুরার চেতনায় সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর সীমান্তে পুশইনচেষ্টা বিজেপির নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ: জমিয়ত সভাপতি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮ আত্মপরিচয় পুনরুদ্ধারই হোক এবারের আশুরার মূল অঙ্গীকার সারাদেশে ইমাম-মুয়াজ্জিনের সংখ্যা কত, সংসদে জানালেন ধর্মমন্ত্রী ‘জাহাজ নির্মাণ শিল্পকে অগ্রাধিকার খাত বিবেচনায় সরকারের ভাবনা’  জনসচেতনতার ঘাটতি ও টিকাদানে অনাগ্রহে হামের বিস্তার: স্বাস্থ্যমন্ত্রী ভারতে অঘোষিত জরুরি অবস্থা বিরাজ করছে: মাওলানা আরশাদ মাদানী শাপলা মামলায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় সাক্ষ্য দিলেন শহীদ পরিবারের সদস্যরা মামলা প্রত্যাহার করায় কর্মসূচি স্থগিত করল ইসলামী আন্দোলন

করোনায় আক্রান্ত বাবার লাশ নিয়ে সপ্তাহ ধরে ঘুরছেন ছেলে, দাফনে বাধা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাবা মারা গেছেন, সেই পাহাড়সমান শোক তো আছেই, সঙ্গে যোগ হয়েছে সীমাহীন ক্ষোভ। এক সপ্তাহ হয়ে গেল, বাবার লাশটা যে এখনো কবরস্থ করতে পারেননি! ইরাকের হতভাগ্য এই ছেলের নাম সাদ। বাবা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন, তাই কেউ কবরস্থ করতে দিচ্ছে না।

এএফপির খবরে বলা হয়, ইরাকে করোনা আতঙ্ক প্রবল হয়ে উঠেছে। ভাইরাস ছড়িয়ে পড়তে পারে, এমন আশঙ্কায় কোনো এলাকাতেই কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা কাউকে কবর দিতে দেওয়া হচ্ছে না। এতে স্থানীয় বাসিন্দাদেরকে উস্কানি দিচ্ছে কিছু ধর্মীয় নেতা। শহরের বাসিন্দাদের বাধার কারণে গোরস্থানগুলোতে এমন লাশ দাফন করতে পারছে না।

হাসপাতালে কিংবা বাড়িতে, যেখানেই করোনাভাইরাসে কেউ মারা যাচ্ছে, লাশ পাঠিয়ে দেওয়া হচ্ছে মর্গে। সাদ বাবার সৎকারের জন্য গোরস্থানে গোরস্থানে ঘুরছেন, কিন্তু কেউই অনুমতি দিচ্ছে না। পাড়া-প্রতিবেশীরাও তাদের জায়গায় কবরস্থ করতে দেবে না। দেবে না এলাকার কোথাও। কান্নাজড়িত কণ্ঠে সাদ বলেন, বাবার জন্য শোক করার সুযোগও আমার হয়নি। মৃত্যুর এক সপ্তাহের বেশি সময় ধরে ঘুরছি, বাবাকে মাটিতে রাখতে পারছি না।

ইরাকে এখন পর্যন্ত ৫৪৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪২ জন। ধারণা করা হচ্ছে, প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি। কারণ পরীক্ষা করা হয়েছে মাত্র ৪ লাখ মানুষকে। দেশটির সরকার ১১ এপ্রিল পর্যন্ত পুরো দেশ লকডাউন ঘোষণা করেছে।

আরেক হতভাগ্য সন্তানের নাম সালেম আল শুমারী। তিনিও বাবার লাশ দাফনের চেষ্টা চালাচ্ছেন। গণমাধ্যমকে তিনি বলেন, মৃত্যু নিয়ে আমাদের আর ভয় নেই। আমাদের একটাই লক্ষ্য, যে করেই হোক, স্বজনের মৃতদেহ দাফন করতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ