মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত ফেরতের হিড়িক আলিমে অনলাইন ভর্তি নিয়ে সতর্ক করল মাদরাসা শিক্ষা বোর্ড ইফার বোর্ড অব গভর্নরস গঠিত, নতুন যুক্ত হলেন তিন আলেম লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

করোনা রোধে মাঠে তালেবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বর্তমান বিশ্বের সবচেয়ে বড় দুর্যোগ করোনাভাইরাসের সংক্রমণ রোধে মাঠে নেমেছেন আফগান তালেবানরা। আফগানিস্তানের যেসব অঞ্চলে তাদের নিয়ন্ত্রণ রয়েছে সে সব এলাকায় তারা মানুষের মধ্যে মাস্কসহ অন্যান্য উপকরণ বিতরণ করছেন। এ সংক্রান্ত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান।

তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ টুইট করে জানান, পাকটিক প্রদেশে তারা করোনাবিরোধী অভিযান শুরু করেছেন।

তবে বিশ্বব্যাপী চলমান করোনা মহামারির মধ্যেও তালেবানরা সরকারি বাহিনীর বিরুদ্ধে হামলা অব্যাহত রেখেছে। দেশটির টোলো নিউজের বরাত দিয়ে গার্ডিয়ান বলছে, সর্বশেষ তাদের হামলায় আফগান নিরাপত্তা বাহিনীর ১৩ সদস্য নিহত হয়েছে।

আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দেশটিতে নতুন করে ২৭ জন আক্রান্ত হয়েছেন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৫ জন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে আফগানিস্তানে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চার জন মারা গেছে।

যুক্তরাষ্টভিত্তিক গণনাকারী সংস্থাটির মতে, এ পর্যন্ত বিশ্বব্যাপী মরণাঘাতী এ ভাইরাসটিতে এখন পর্যন্ত ৭ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩৪ হাজার ৮১৩ জন। এ ছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ১ লাখ ৫৬ হাজারের বেশি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ