মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ ঘুমের ব্যাঘাত ঘটায় নবজাতককে হত্যা, অভিযোগ মায়ের বিরুদ্ধে ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা

সাতক্ষীরায় মোটরসাইকেল-মাইক্রোবাস সংঘর্ষে ২ শিক্ষার্থী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাতক্ষীরার পাটকেলঘাটায় মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়েছে।

গতকাল শনিবার রাত ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা থানার কুমিরা মহিলা ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাটকেলঘাটার শাকদহ গ্রামের মাদার মণ্ডলের ছেলে ও পাটকেলঘাটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র আশিষ কুমার মণ্ডল (১৭) এবং একই গ্রামের শিবপদ মণ্ডলের ছেলে ও ইসলামকাটি টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের একাদশ শ্রেণির ছাত্র মুকুন্দ কুমার মণ্ডল (১৯)।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ১০টার দিকে পাটকেলঘাটা থানার মির্জাপুর এলাকা থেকে আশিষ ও মুকুন্দ মণ্ডল একটি মোটরসাইকেলে পাটকেলঘাটার দিকে আসছিল। এ সময় সাতক্ষীরা থেকে খুলনাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুইছাত্র গুরুতর আহত হয়। এলাকাবাসী তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ জানান, গাড়ি দুটি জব্দ করা হয়েছে। তবে মাইক্রোবাসের চালককে আটক করা সম্ভব হয়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ