শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

মসজিদে নামাজ: ইফা কার্যালয়ে ফের বৈঠকে শীর্ষ আলেমরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা পরিস্থিতিতে দেশের মসজিদগুলোয় মুসল্লিদের জামাতে নামাজ আদায় ও জুমার নামাজ নিয়ে দিক-নিকদের্শনা দিতে দ্বিতীয়বারের মতো বৈঠকে বসেছে দেশের শীর্ষ আলেমরা।

ইসলামিক ফাউন্ডেশনের আহ্বানে ইফার কনফারেন্স রুমে রোববার সকাল সোয়া ১১টা থেকে বৈঠক শুরু হয়েছে বলে সেখানে উপস্থিত একাধিক সূত্র আওয়ার ইসলামকে নিশ্চিত করেছে।

জানা গেছে, ইসলামিক ফাউন্ডেশনের ডেপুটি ডিরেক্টর মাওলানা ড. মুশতাক আহমদের পরিচালনায় বৈঠকে দেশের শীর্ষ আলেমরা উপস্থিত আছেন। বৈঠক শেষে ইসলামিক ফাউন্ডেশন মসজিদে নামাজ ও জুমার নামাজ বিষয়ে দিক নির্দেশনা দেবে।

বৈঠকে যারা উপস্থিত থাকার কথা রয়েছে - আল্লামা ফরীদ ঊদ্দীন মাসঊদ, আল্লামা মাহমুদুল হাসান , আল্লামা আবদুল হালিম বোখারী, মুফতি রুহুল আমীন , আল্লামা শায়খ আহমদ, আল্লামা শাহ মোহাম্মদ তৈয়্যব, মাওলানা আব্দুল মালেক, মাওলানা আব্দুল কুদ্দুস, মুফতি দিলাওয়ার হুসাইন, মাওলানা রেজাউল করীম , মাওলানা হোসাইন, মাওলানা মিশকাত, মুফতি মাওলানা সালাহউদ্দীন, মাওলানা সাজেদুর রহমান, মাওলানা ইয়াহইয়া মাহমুদ, মুফতি মিজানুর রহমান সাঈদ, মুফতি মুহাম্মাদ আলী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা ওয়াহিদুজ্জামান, মাওলানা মুসলেহউদ্দীন রাজু, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা মুশতাক আহমদ, মুফতী ইয়াহইয়া , মুফতি ফয়জুল্লাহ , মুফতি জাফর আহমদ, মাওলানা মোসাদ্দিক বিল্লাহ মাদানী, মাওলানা আবদুর রাজ্জাক আজহারী, মাওলানা কাফিলউদ্দীন সরকার, শায়খ আহমাদুল্লাহ প্রমুখ।

এর আগে চলতি মাসের ২৪ তারিখে বৈঠকে বসেছিল শীর্ষ আলেমরা। বৈঠক শেষে মসজিদে মুসল্লি সীমিত রাখা এবং জামাত চালু রাখার পরামর্শ দেয় ওলামায়ে কেরাম।

২০ তারিখে এক বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন মুসল্লিদের বাসা থেকে অজু করে নফল ও সুন্নত নামাজ পড়ে শুধু জুমার ফরজ নামাজ পড়তে আসার পরামর্শ দিয়েছিল। এ ছাড়া অসুস্থ ব্যক্তি, জ্বর, হাঁচি-কাশিতে আক্রান্ত এবং বিদেশ থেকে আসা ব্যক্তিদের মসজিদে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছিল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ