সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ নিষিদ্ধ আ. লীগের নাশকতার আশঙ্কায় ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ‘উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে’  ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় আহত নেতার শয্যাপাশে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ শুলকবহর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম আনোয়ারীর ইন্তেকাল ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলা: নিহত ৩, আহত ৫ ইমাম-খতিব নেবে পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদ শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত ‘দেশের ২০ লাখ কওমি শিক্ষার্থী বাজেট বৈষম্যের শিকার’ 

বরিশালে দুই সাংবাদিককে মারধরের ঘটনায় তিন পুলিশ ক্লোজড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরিশালে পেশাগত দায়িত্ব পালনকালে স্থানীয় দুই ফটোসাংবাদিককে মারধরের ঘটনায় তিন পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।

আজ রোববার (২৯ মার্চ) দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির তিন সদস্যকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়৷ তারা হলেন, বন্দর থানার নায়েক মহসিন, কনেস্টেবল কাওসার ও জাহিদুল।

বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার জানান, বরিশালে করোনা সংক্রমণ সংক্রান্ত সরকারি প্রচারণার ছবি তুলতে যেয়ে স্থানীয় পত্রিকার দুই ফটো সাংবাদিক পেটানোর ঘটনায় বিশ্ববিদ্যালয় ফাঁড়ির তিন সদস্যকে ক্লোজড করা হয়েছে। ওই তিন পুলিশ সদস্য বরিশাল বিশ্ববিদ্যালয় ফাঁড়ির দায়িত্বে ছিল, ঘটনা জানাজানি হওয়ার পর তাদেরকে ক্লোজড করে লাইনে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

উল্লেখ্য, শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে ইউএনও এর সামনেই স্থানীয় দুই ফটোসাংবাদিককে মারধর করে পুলিশ। মারধরের শিকার দুই সাংবাদিক হলেন— বরিশালের স্থানীয় আঞ্চলিক পত্রিকা দৈনিক দেশজনপদ পত্রিকার ফটোসাংবাদিক মো. সাফিন আহমেদ রাতুল ও দৈনিক দখিনের মুখ পত্রিকার ফটোসাংবাদিক মো. নাছির উদ্দিন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ