শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

বরিশালে চিকিৎসকদের জন্য বিশেষ বাস সার্ভিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের যাতায়াত সুবিধার্থে বিশেষ বাস সার্ভিস চালু করেছে জেলা প্রশাসন।

শনিবার (২৮ মার্চ) থেকে প্রতিদিন সকাল সাড়ে সাতটা থেকে শুরু করে রাত সাড়ে আটটা পর্যন্ত এ সার্ভিস চালু থাকবে।

বাস সার্ভিসের বিষয়টি নিশ্চিত করে বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিকৃত রোগীদের তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসা সেবা কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা করার লক্ষ্যে কর্মরত চিকিৎসক, নার্স ও কর্মীদের যাতায়াতের সুবিধার্থে এ বাস সার্ভিস চালু করা হয়েছে। জনস্বার্থে এমন আরও উদ্যোগ গ্রহণ করে বাস্তবায়ন করা হবে বলেও জানান এই জেলা প্রশাসক।

বরিশাল জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) এএফএম শামীম জানান, করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রথম সারির যোদ্ধা হচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। ছোঁয়াচে এ রোগের প্রকোপ থেকে মানুষকে বাঁচিয়ে ফেরানোর দায়িত্ব যাদের, গণপরিবহন বন্ধ থাকায় তাদের ভোগান্তিতে পড়তে হয়েছে। বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসন গাড়ির ব্যবস্থা করেছে।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এসএম বাকির হোসেন জানান, হাসপাতালের নতুন বর্ধিত ভবনে করোনা ইউনিট খোলা হয়েছে। সেখানে করোনা সন্দেহে ছয়জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের সেবায় চিকিৎসকদের নিয়ে সাতটি দল করা হয়েছে। প্রতিটি দলে সাতজন চিকিৎসক রয়েছেন। এছাড়া প্রতি দলের সঙ্গে চার সেবিকা ও একজন করে পরিচ্ছন্নতাকর্মী রয়েছেন। গণপরিবহন বন্ধ থাকায় চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের যাতায়াতে সমস্যা দেখা দেয়। বাস দু’টির কারণে এখন তাদের যাতায়াতের সমস্যা হবে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ