বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

করোনা নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর দায়ে ২ যুবক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঠাকুরগাঁওয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করোনা ভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।

গতকাল শনিবার বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় । এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত পোস্ট তুলনামূলক কমে গেছে।

আটককৃতরা হলেন- শহরের গোয়ালপাড়া এলাকার আবু তালেবের ছেলে নুর আলম (২৭) ও পূর্ব হাজীপাড়া এলাকার মাহবুব আলমের ছেলে মাহফুজ (২৭)।

ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঠাকুরগাঁওয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনজন আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে- এমন একটি মিথ্যা খবর সামাজিক যোগাযোগ মাধ্যম্যে পোস্ট করেন তারা। অথচ জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে এখন পর্যন্ত এমন কোনো ব্যক্তি ভর্তি নেই সেখানে। বিষয়টি নজরে আসলে পরে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত পোস্ট তুলনামূলক কমে গেছে বলেও জানান ওসি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ