বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

করোনায় ইতালিতে প্রাণ হারালো ৫১ চিকিৎসক!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসে ইতালি যেন এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। দেশটিতে করোনায় কমপক্ষে ৫১ জন চিকিৎসক মারা গেছেন। আর এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৬ হাজারেরও বেশি স্বাস্থ্যকর্মী।

ইতালির চিকিৎসক ফাউন্ডেশন জানিয়েছে, ইতালিতে করোনাভাইরাসে চিকিৎসকদের মৃত্যুর তালিকা দীর্ঘ হচ্ছে। প্রতিদিন স্বাস্থকর্মীদের আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে। হঠাৎ করেই বেশ কয়েকজন চিকিৎসক মারা গেছেন।

জানা গেছে, করোনায় মারা যাওয়া চিকিৎসকদের প্রায় বেশির ভাগই ইতালির লম্বার্ডি অঞ্চলে কাজ করতেন। আর বাকি সব নেপলস (দক্ষিণ ইতালি), এমিলিয়া রোমাগনা (উত্তর ইতালি) এবং মারচেতে (মধ্য ইতালি) এলাকায় কাজ করতেন।

এদিকে প্রধানমন্ত্রী জোসেপ্পে কন্তের আহবানে সাড়া দিয়ে দেশের এই দুর্দিনে সাত হাজার ২২০ জন অবসরপ্রাপ্ত চিকিৎসক, নার্স ও অ্যাম্বুলেন্স কর্মী স্বাস্থ্যসেবা দিতে করোনায় আক্রান্তদের পাশে এসে দাঁড়িয়েছেন।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে। আর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২ হাজার ৪৭২ জনে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ