রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
কিয়ামতের দিন যে প্রশ্নগুলোর উত্তর সবাইকে দিতে হবে বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

আক্রান্তদের জুমারদিনে ঘরে জোহর নামাজ আদায় করতে বললেন শীর্ষ আলেমরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা আক্রান্ত বা আক্রান্ত হওয়ার সন্দেহে ডাক্তার যাদের জুমা আদায় করতে নিষেধ করেছে তাদের ঘরে জোহর নামাজ আদায় করতে বলেছে দেশের শীর্ষ আলেমরা।

আজ রোববার ইসলামিক ফাউন্ডেশনের আহ্বানে ইফার কনফারেন্স রুমে দেশের শীর্ষ আলেমরা একথা বলেন।

বৈঠকে আরো সিদ্ধান্ত হয়, জুমা ও নামাজ চালু রাখতে হবে মসজিদগুলোতে। সীমিত পরিসরে হলেও মসজিদ চালু রাখা। কোনোভাবেই মসজিদ বন্ধ করা যাবে না। স্বল্প সংখ্যক লোক হলেও জুমা মসজিদে আদায় করতে হবে। আর যারা আক্রান্ত বা আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, তারা জুমার দিন ঘরে জোহরের নামাজ আদায় করবেন। এছাড়া অন্যান্য নামাজ ঘরে আদায় করবেন।

ইসলামিক ফাউন্ডেশনের ডেপুটি ডিরেক্টর মাওলানা ড. মুশতাক আহমদের পরিচালনায় বৈঠকে দেশের শীর্ষ আলেমরা উপস্থিত ছিলেন।

এর আগে ২০ মার্চ এক বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন মুসল্লিদের বাসা থেকে অজু করে নফল ও সুন্নত নামাজ পড়ে শুধু জুমার ফরজ নামাজ পড়তে আসার পরামর্শ দিয়েছিল। এ ছাড়া অসুস্থ ব্যক্তি, জ্বর, হাঁচি-কাশিতে আক্রান্ত এবং বিদেশ থেকে আসা ব্যক্তিদের মসজিদে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছিল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ