শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

আকিজ গ্রুপের হাসপাতাল নির্মাণে সহায়তার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আকিজ গ্রুপের করোনা হাসপাতাল নির্মানে বাঁধা দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য বাংলাদেশে কোনো বিশেষায়িত ও সাধারণ হাসপাতাল নেই। এ অবস্থায় ঢাকায় ৩০১ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল তৈরি করছিল দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠান আকিজ গ্রুপ। আকিজের এ উদ্যোগ শুধু সামাজিক দাযিত্ব পালন নয়, বরং দেশবাসির প্রতি ধনীদের যে দায়িত্ব রয়েছে, এ উদ্যোগ তারই প্রতিফলন।

নেতৃদ্বয় বলেন, দেশের বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানের উচিৎ করোনা ভাইরাস থেকে মানুষকে বাঁচতে সময়পযোগী আরও উদ্যোগ গ্রহণ করা। অথচ স্থানীয় এক কাউন্সিলর এর বাধার মুখে হাসপাতালের কাজ স্থগিত হয়ে গেছে। নেতৃদ্বয় বলেন একজন কাউন্সিলর কীভাবে জাতীয় দুর্যোগে একটি মহৎ উদ্যোগকে বন্ধ করে দিতে পারে? সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী কী করেছে। দেশের মানুষ জানতে চায়।

নেতৃদ্বয় সব বাধা জরুরিভাবে নিরসন করে হাসপাতাল নির্মানে সার্বিক সহযোগিতা করার জন্য সরকার ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

নেতৃদ্বয় আরো বলেন, করোনা রোগে মৃত্যুবরণকারীকে নিজ এলাকার কবরস্থানে মাটি দিতে বাঁধা দেওয়া অমানবিক ও শরিয়ত বিরোধী। সুতরাং মুসলমান যে রোগেই মৃত্যুবরণ করোক না কেন তাকে শরিয়ার নিয়ম মোতাবেক সকল কার্যক্রম পরিচালনা করে তার দাফন সম্পন্ন করা আত্মীয় স্বজন, গ্রাম ও মহল্লার সকলের কর্তব্য।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ