মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ ঘুমের ব্যাঘাত ঘটায় নবজাতককে হত্যা, অভিযোগ মায়ের বিরুদ্ধে ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা

আইসোলেশনে একজনসহ করোনার উপসর্গ নিয়ে চার জেলায় ৪ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরিশালে আইসোলেশনে থাকা একজন এবং আরও তিন জেলায় করোনার উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু।

বরিশাল মেডিক্যালে করোনা ইউনিটের আইসোলেশনে থাকা একজনের মৃত্যু হয়েছে। এছাড়া, জ্বর ও সর্দিসহ করোনা উপসর্গ নিয়ে রাজশাহী, বরিশাল ও মানিকগঞ্জে তিনজন মারা গেছেন।

আজ রবিবার সকালে বরিশাল শের-ই বাংলা মেডিক্যালের করোনা ইউনিটে আইসোলেশনে থাকা একজনের মৃত্যু হয়। হাসপাতালের পরিচালক জানান, মৃত ব্যক্তি করোনায় আক্রান্ত কি-না তা নিশ্চিত হওয়া যায়নি।

এছাড়া, রাতে জ্বর, সর্দি নিয়ে আরেকজনের মৃত্যু হয়। উপসর্গের কথা শুনে তাকে করোনা ইউনিটে ভর্তি করেন চিকিৎসকরা। অন্যদিকে, শুক্রবার রাতে জ্বর ও কাশি নিয়ে ঢাকা থেকে নওগাঁয় যান এক যুবক। করোনা আক্রান্ত সন্দেহে তাকে গ্রামে ঢুকতে দেয়নি স্থানীয়রা। স্থানীয় তিনটি হাসপাতালে নেয়া হলেও তাকে চিকিৎসা দেয়া হয়নি।

পরে রাজশাহী মেডিক্যালে পাঠানো হলে সেখানেই তার মৃত্যু হয়। চিকিৎসক জানিয়েছেন, ওই যুবক করোনায় আক্রান্ত নন।

এদিকে, করোনা উপসর্গ নিয়ে সকালে মানিকগঞ্জের মুন্নু মেডিক্যাল কলেজে এক নারী মারা গেছেন। সিভিল সার্জন জানান, তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ