সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

বিরামপুরে আইসোলেশনে থাকা দু’জনের শারীরিক অবস্থা উন্নতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ বছরের এক শিশু ও ওই স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অ্যাসিসটেন্টকে আইসোলেশনে রাখা হয়েছে। ইতোমধ্যে আইসোলেশনে থাকা দুইজনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে।

বর্তমানে তাদের শারীরিক অবস্থা কিছুটা উন্নত হয়েছে বলে জানিয়েছেন বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুহা. সোলায়মান হোসেন মেহেদী।

গত সোমবার দুপুরে আট বছরের এক শিশুকে এবং মঙ্গলবার দুপুরে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অ্যাসিসটেন্টকে আইসোলেশনে রাখা হয়। এ সময় তার পরিবারকেও হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।

ডা. মো. সোলায়মান হোসেন মেহেদী বলেন, মঙ্গলবার দুপুরে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হঠাৎ গলা ব্যথা, জ্বর, সর্দি, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আইসোলেশনে ভর্তি করানো হয়। তার আগে সোমবার শিশুটিও একই রকম অসুস্থতা নিয়ে আইসোলেশনে ভর্তি হয়। এ নিয়ে বিরামপুর ১ শিশুসহ দুই জন আইসোলেশনে ভর্তি হলেন। এছাড়াও উপজেলায় সর্বমোট ২৬ জনকে হোম কোয়ারেন্টাইনে ভর্তি রয়েছেন।

তিনি বলেন, সোমবার দুপুরে পাশ্ববর্তী হাকিমপুর উপজেলা থেকে ওই শিশুটিকে হাসপাতালে নিয়ে আসে তার পরিবারের লোকজন। একজন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার যে সব লক্ষণ রোগীর মধ্যে থাকা দরকার তার প্রায় সব কিছুই আছে আইসোলেশনে থাকা দুই রোগীর মধ্যে। সন্দেহ করা হলেও এখন ভালোর দিকে তারা।

এ ব্যাপারে জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস জানান, বিষয়টি তারা মনিটরিং করছেন। তবে করোনা আক্রান্ত এ ধরনের কোনো তথ্য নেই। এখন দুজনের অবস্থা উন্নতির দিকে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ