বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

টাঙ্গাইলে সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে পাঁচজনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টাঙ্গাইলে সিমেন্টবাহী একটি ট্রাক উল্টে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১১ জন। আজ শনিবার ভোর ছয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কান্দিলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইল ট্রাফিক পুলিশের পরিদর্শক সাজেদ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে সিমেন্টভর্তি একটি ট্রাক উত্তরবঙ্গ যাচ্ছিল। ভোর ছয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কান্দিলা এলাকায় আসার পর চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি আয়ারল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের ওপরে থাকা পাঁচজন নিহত হয়। আহত হয় ১১ জন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

হতাহতরা ট্রাকটির ওপরে উঠে রংপুর যাচ্ছিল। তাদের বেশিরভাগের বাড়ি রংপুরের বিভিন্ন উপজেলায়। তারা ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে উঠছিল। সবাই দিনমজুর ও শ্রমিক বলে জানা গেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ