বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

চীন ছাড়া সব দেশের সঙ্গে বিমান বন্ধ বাংলাদেশের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শুধু চীনের সঙ্গেই আকাশ পথে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা সচল রয়েছে। করোনাভাইরাস মোকাবিলায় অন্যান্য দেশের সঙ্গে বিচ্ছিন্ন রয়েছে বাংলাদেশের আকাশ যোগাযোগ।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা যায়, ২১ তারিখ রাত থেকে চারটি রুট ছাড়া সকল দেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে বাংলাদেশ। আর সেই চারটি রুট ছিল, হংকং, থাইল্যান্ড, যুক্তরাজ্য ও চীন।

কিন্তু যাত্রী না থাকায় হংকং থেকে আসা ক্যাথে প্যাসেফিক (ড্রাগন এয়ার) ২৬ তারিখ থেকে ফ্লাইট বন্ধ করেছে। আর থাইল্যান্ডের ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজ ২৫ তারিখ থেকে একই কারণে বাংলাদেশে আসছে না। ফলে দুটি রুটে দুই এয়ারলাইন্স নিজেরাই যাত্রী স্বল্পতায় বাংলাদেশে আসা বন্ধ করেছে।

অপরদিকে ২৭ মার্চ শুক্রবার সন্ধ্যায় লন্ডন ও ম্যানচেস্টারে রুটে বাংলাদেশ বিমান তাদের নির্ধারিত ফ্লাইট স্থগিত করেছে। ফলে লন্ডন ও ম্যানচেস্টারে বাংলাদেশ বিমানের সর্বশেষ ফ্লাইট যাচ্ছে ২৯ মার্চ, ৩০ মার্চ ফ্লাইটটি ফিরে আসার পরে পরবর্তী ৭দিন ফ্লাইট বন্ধ থাকবে। ফলে বন্ধ হয়ে গেল বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ সকল ফ্লাইট।

এদিকে ২৭ মার্চ সন্ধ্যায় চীনের সঙ্গে যোগাযোগ সীমিত করেছে বাংলাদেশের বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলা। সংস্থাটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম বলেন, আগামী ২৯ মার্চ থেকে ঢাকা গুয়াংজু রুটে সপ্তাহে রোববার একটি ফ্লাইট পরিচালনা করা হবে। যেখানে এয়ারলাইন্সটি করোনা পরিস্থিতির মধ্যেও গুয়াংজুতে সপ্তাহে তিনটি করে ফ্লাইট পরিচালনা করে আসছিল। সংস্থাটিও যাত্রী স্বল্পতার কথা জানিয়েছে।

অপরদিকে চীনের চায়না সাউদার্ন এয়ারলাইন্সও তাদের ফ্লাইট সীমিত করেছে বাংলাদেশে। ফলে বাংলাদেশের এখন শুধু আন্তর্জাতিকভাবে চীনের সঙ্গেই আকাশপথে যোগাযোগ ব্যবস্থা চালু আছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ