সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তলিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

চিকিৎসকদের ৫০০ পিপিই দিলেন খন্দকার মোশাররফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফরিদপুরে করোনা রোধে কর্মরত চিকিৎসকদের ৫০০ পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) দিয়েছেন এলজিআরডি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন (এমপি)।

শুক্রবার দুপুরে শহরের বদরপুরে আফসানা মঞ্জিলের বাসভবনে তিনি সংশ্লিষ্ট চিকিৎসাপ্রতিষ্ঠানের প্রধানদের হাতে এসব পিপিই তুলে দেন।

এর মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জন্য ৩০০ এবং ফরিদপুর ডায়বেটিক মেডিকেল কলেজ হাসপাতালের জন্য ২০০ পিপিই দেয়া হয়।

ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, করোনা ভাইরাস এখন একটি বৈশ্বিক দুর্যোগ। এখনো আমাদের দেশে এই ভাইরাস অনেকটা নিয়ন্ত্রণে আছে। এই দুর্যোগ কাটিয়ে উঠতে শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয়, দরকার সবার সহযোগিতা। আমরা সবাই সচেতন হলেই এই দুর্যোগ কাটিয়ে উঠতে পারব।

তিনি জানান, বর্তমান প্রেক্ষাপটে ফরিদপুর শহরে আওয়ামী লীগের উদ্যোগে ২৭টি এবং ইউনিয়ন পর্যায়ে ১২টি সহযোগিতা কেন্দ্র খোলা হয়েছে। এই আপদকালে আমরা দলীয় নেতৃবৃন্দের পক্ষ হতে ৩০ হাজার অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করব।

এসময় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান, ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. খবিরুল ইসলাম, ফরিদপুর ডায়বেটিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. জাহাঙ্গীর হোসেন টিটো চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, জেলা যুবলীগের আহ্বায়ক এইচএম ফুয়াদ প্রমুখ উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ