সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তলিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

করোনা চিকিৎসায় কুমিল্লায় আ.লীগ অফিস ব্যবহারের সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লায় করোনা সংক্রমণ হলে চিকিৎসার জন্য কুমিল্লা স্টেডিয়ামের ইনডোর ও মহানগর আওয়ামী লীগের অফিস ব্যবহার করার সিদ্ধান্ত দিয়েছেন সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার।

আজ শনিবার (২৮ মার্চ) কুমিল্লা সার্কিট হাউজে আয়োজিত সভায় তিনি এ সিদ্ধান্ত দেন।

সভায় সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান বলেন, ‘করোনা প্রতিরোধে আমাদের প্রস্তুতি রয়েছে। ১৬ উপজেলায় আমাদের ৬৪টি আইসোলেশন বেড রয়েছে। এছাড়া জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল রয়েছে। আইসিইউ সেবার জন্য নোয়াপাড়া ফরটিজ হাসপাতালকে নির্ধারণ করা হয়েছে। সে লক্ষ্যে ওই হাসপাতাল ভিজিট করেছি।’

জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর বলেন, ‘যদি কেউ করোনায় আক্রান্ত হয় সেক্ষেত্রে আমরা সেবা প্রদানের জন্য ১৮টি টিম প্রস্তুত রেখেছি। নিম্ন আয়ের লোকদের জন্য প্রথম ধাপে ১০ লাখ টাকার বরাদ্দ এসেছে। কারও খাবারের সংকট হলে হটলাইলে ফোন করলে আমরা পৌঁছে দেবো।’

আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেন, ‘জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জনসহ অন্যান্য চিকিৎসক নেতাদের নিয়ে বৈঠক করেছি। আমাদের একশটি আইসোলেশন বেড প্রস্তুত রয়েছে। আমরা সম্ভাব্য হাসপাতালগুলোকে প্রস্তুত রেখেছি।’ তিনি নিম্ন আয়ের লোকদের উদ্দেশে বলেন, ‘সরকারি বরাদ্দ আসতে দেরি হলে, ব্যক্তি উদ্যোগে আমরা খাবার পৌঁছে দেবো।’

সভায় উপস্থিত ছিলেন– কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মজিবুর রহমান, বিএমএ'র সভাপতি ডা. আবদুল বাকি আনিস, সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান জসিম, স্বাচিপের সাধারণ সম্পাদক ডা. মোরশেদ আলম, ডেপুটি সিভিল সার্জন ডা. শাহাদত, ডা. সোহেল প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ