বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আশুরার চেতনায় সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর সীমান্তে পুশইনচেষ্টা বিজেপির নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ: জমিয়ত সভাপতি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮ আত্মপরিচয় পুনরুদ্ধারই হোক এবারের আশুরার মূল অঙ্গীকার সারাদেশে ইমাম-মুয়াজ্জিনের সংখ্যা কত, সংসদে জানালেন ধর্মমন্ত্রী ‘জাহাজ নির্মাণ শিল্পকে অগ্রাধিকার খাত বিবেচনায় সরকারের ভাবনা’  জনসচেতনতার ঘাটতি ও টিকাদানে অনাগ্রহে হামের বিস্তার: স্বাস্থ্যমন্ত্রী ভারতে অঘোষিত জরুরি অবস্থা বিরাজ করছে: মাওলানা আরশাদ মাদানী শাপলা মামলায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় সাক্ষ্য দিলেন শহীদ পরিবারের সদস্যরা মামলা প্রত্যাহার করায় কর্মসূচি স্থগিত করল ইসলামী আন্দোলন

করোনার আতঙ্কের মধ্যেই বাগদাদে রকেট হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকের রাজধানী বাগদাদের সুরক্ষিত এলাকা গ্রিনজোনে দুটি রকেট নিক্ষেপ করা হয়েছে। তবে বৃহস্পতিবারের এই হামলায় কেউ হতাহত হয়নি বলে দাবি করেছে দেশটির সামরিক বাহিনী।

বাগদাদের গ্রিনজোনে বিভিন্ন সরকারি ভবন ও বিভিন্ন দেশের দূতাবাস রয়েছে। সাম্প্রতিক সময়ে ওই এলাকায় প্রায়ই রকেট হামলার ঘটনা ঘটেছে। বিশেষ করে, গত বছর মার্কিন ড্রোন হামলায় ইরানি জেনারেল কাসেম সোলায়মানি নিহতের পর রকেট হামলা বেড়ে গেছে বলে দাবি করা হয়।

মনে করা হয়, রকেট হামলার অন্যতম লক্ষ্যবস্তু মার্কিন দূতাবাস। বেশ কয়েকবার দূতাবাস ভবনটি লক্ষ্য করে রকেট হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবারের হামলাটিও মার্কিন দূতাবাসের উদ্দেশ্যেই হয়েছিল বলে মনে করা হচ্ছে।

ইরাকি সামরিক সূত্র জানায়, মূলত মার্কিন দূতাবাসকে নিশানা করেই দুটি রকেট হামলা করা হয়েছে। রকেটগুলো যেখানে বিস্ফোরিত হয়েছে, সেখান থেকে অল্প দূরেই অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস কমপ্লেক্স। হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত হওয়া গেছে।

তারা আরো জানায়, ২০১৯ সালের অক্টোবর থেকে এটি গ্রিনজোনে ২৬তম রকেট হামলা। মিডলইস্ট মনিটর জানায়, হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। ইরাকি সামরিক সূত্রও কোনো বাহিনী বা গোষ্ঠীকে সন্দদেহজনক হিসেবে উল্লেখ করেনি। সূত্র:মিডল ইস্ট মনিটর

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ