বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

এ কঠিন পরিস্থিতিতে সৌদিকে মার্কিন সহায়তা বন্ধের হুঁশিয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরব ও রাশিয়া মিলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অথনৈতিক যুদ্ধ শুরু করেছে- এমন অভিযোগ এনে রিয়াদকে ওপেক (অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিসিজ) ছাড়তে বললেন ছয় মার্কিন সিনেটর। তা নাহলে অন্যান্য পদক্ষেপের পাশাপাশি দেশটিকে দেওয়া মার্কিন সহায়তা বন্ধের হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

ক্ষমতাসীন রিপাবলিকান দলের ওই ছয় সিনেটর বুধবার এ সংক্রান্ত এক চিঠিতে সই করেন। এতে ওপেককে অতীতের একটি প্রতিমূর্তি হিসেবে উল্লেখ করা হয়েছে। যেখানে উৎপাদনের ক্ষেত্রে সৌদি আরব সিংহভাগ সিদ্ধান্ত নেয়।

চিঠিতে সই করা সিনেটররা হলেন- লিসা মার্কোস্কি, কেভিন ক্রামার, ড্যান সুলাইভান, জেমস ইনহোফ, জন হোয়েভেন এবং কিন্ডে হাইড-স্মিথ।

সিনেটররা তাদের চিঠিতে উল্লেখ করেন, রাশিয়ার জ্বালানি খাতে বিনিয়োগ না করে সৌদি আরবের উচিত ইন্দো-প্যাসিফিক অঞ্চল ও আমেরিকার কৌশলগত জ্বালানি বিষয়ক অবকাঠামো প্রকল্পে ওয়াশিংটনের অংশীদার হওয়া।

রাশিয়ার জ্বালানি প্রকল্প চীনের সঙ্গে সম্পর্কের ওপর নির্ভরশীল এবং এটি ইউরোপে মার্কিন মিত্রদের সঙ্গে বেইজিংয়ের প্রভাব বিস্তারের ফাঁক তৈরি করে দেয় বলেও মন্তব্য করা হয় ওই চিঠিতে।

ডেইলিসাবাহ বলছে, সম্প্রতি সৌদি আরব তেলের উৎপাদন ব্যাপকভাবে বাড়ানোর পরই মার্কিন সিনেটররা এই চিঠি প্রকাশ করলেন। কারণ উৎপাদন বৃদ্ধির ফলে বাজারে তেলের সরবরাহ বেড়ে যাওয়ায় দাম পড়ে গেছে এবং প্রতি ব্যারেল তেল মাত্র ২৫ মার্কিন ডলারে নেমেছে। মূলত চলতি সপ্তাহের শুরুর দিকে রাশিয়ার সঙ্গে তেলের মূল্য নিয়ে বৈরিতার জেরেই ইউরোপ ও এশিয়ায় থাকা রুশ রিফাইনারিগুলোকে টার্গেট করে উৎপাদন বাড়ায় রিয়াদ। কিন্তু দাম পড়ে যাওয়ায় তা যুক্তরাষ্ট্রের তেল উৎপাদনের ক্ষেত্রে প্রভাব ফেলে।

চিঠিতে উল্লিখিত সিনেটররা হুঁশিয়ারি দিয়ে বলেন, সৌদি আরব যদি এই অবস্থা অব্যাহত রাখে তাহলে যুক্তরাষ্ট্র তাদের প্রভাবশালী পদক্ষেপগুলো কাজে লাগানোর অধিকার রাখে। এ ছাড়া দেশটিকে যুক্তরাষ্ট্র যেসব সাহায্য ও সহযোগিতা দেয় এবং ইতোমধ্যে দিয়ে এসেছে- সেটা সব সময় এবং বিনাশর্তে দেওয়া উচিত নয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ