মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ ঘুমের ব্যাঘাত ঘটায় নবজাতককে হত্যা, অভিযোগ মায়ের বিরুদ্ধে ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা

গাইবান্ধায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালকসহ আহত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাইবান্ধার গোবিন্দগঞ্জে দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাক চালকসহ ৭ জন আহত হয়েছেন। আহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।

শুক্রবার ভোর সোয়া ৫টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলা শহরের দক্ষিণে গ্রামীণ ব্যাংকের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে চিনিবোঝাই একটি ট্রাক রংপুরের দিকে যাচ্ছিল। পথে ট্রাকটি শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই অপর একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চিনির ট্রাকের চালকসহ দুই ট্রাকের সাতজন আহত হন।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিট ইনচার্জ মতিয়ার জানান, আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মেহেদি হাসান জানান, ওই এলাকায় রংপুরগামী চিনির বস্তা বোঝাই ট্রাকের সঙ্গে বিপরীতমুখী বগুড়াগামী পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রংপুরগামী চিনির বস্তা বোঝাই ট্রাকের চালক ও ওই ট্রাকের ৬ যাত্রী আহত হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ