সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

ইরানে করোনায় আক্রান্ত ১০ হাজারের বেশি রোগী সুস্থ হয়েছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত ১০ হাজার ৪৫৭ ব্যক্তি সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন বলে তেহরান জানিয়েছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের গণসংযোগ বিষয়ক প্রধান কর্মকর্তা কিয়ানুশ জাহানপুর বৃহস্পতিবার তেহরানে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, সংবাদ সম্মেলনের আগের ২৪ ঘণ্টায় ইরানে করোনা আক্রান্ত হয়ে ১৫৭ ব্যক্তির মৃত্যু হয়েছে এবং এর ফলে মৃতের মোট সংখ্যা ২,২৩৪ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া, ইরানে এ পর্যন্ত ২৯ হাজার ৪০৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলেও জাহানপুর জানিয়েছেন। তিনি বলেন, করোনা বিরোধী অভিযানের অংশ হিসেবে সারা ইরানে এ পর্যন্ত পাঁচ কোটিরও বেশি মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।

এদিকে ইরানের করোনাবিরোধী জাতীয় নির্বাহী সদরদপ্তর এক তথ্য বিবরণীতে জানিয়েছে, প্রাণঘাতী এ ভাইরাস ছড়িয়ে পড়া রোধ করতে সারাদেশে আজ (শুক্রবার) থেকে কঠোরভাবে জনসমাগম প্রতিহত করা হবে। তথ্য বিবরণীতে অতি জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাড়ির বাইরে আসতে নিষেধ করা হয়েছে।

ইরানে সেনাবাহিনীর সহযোগিতায় করোনা আক্রান্ত ব্যক্তিদের আগাম শনাক্তকরণ, করোনারোগীদের সংস্পর্শে আসা ব্যক্তিদের খুঁজে বের করে তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা, আক্রান্ত রোগীদের আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়াসহ এ ধরনের সব কাজ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে।

২০১৯ সালের শেষদিকে চীনের উহান শহরে উৎপন্ন করোনাভাইরাস বর্তমানে বিশ্বের ১৯০টি দেশে ছড়িয়ে পড়েছে। এ পর্যন্ত পাঁচ লাখের বেশি লোক এই রোগে আক্রান্ত হয়েছেন যাদের মধ্যে এক লাখ ১৪ হাজার মানুষ পুরোপুরি সুস্থ হয়েছেন এবং অন্তত ২১ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ