মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জনগণের নৈতিক ও চারিত্রিক সংশোধনে রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন’ মিরপুরে আবার বাসে আগুন আলেম-শিক্ষার্থীদের তাবলিগে সময় দেওয়া নিয়ে দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তা ফারেগিনে মুখরিত ধুপখোলা মাঠ, ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলন শুরু আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা টানা চতুর্থ বছর হজে যেতে পারছেন না ১০ হাজার গাজাবাসী আজ রাত ৮টায় ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির পুনর্নিরীক্ষণে মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৭১ শিক্ষার্থী ভালোবাসার প্রোজ্জ্বল আলোয় জামিয়া ফরিদাবাদ

পদ্মায় নৌকাডুবি, ৩ শিশুসহ নিখোঁজ ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শরীয়তপুরে পদ্মায় নৌকাডুবির ঘটনায় এখনো ৩ শিশুসহ ৫ জন নিখোঁজ রয়েছেন। বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় এ নৌকাডুবির ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, গতকাল সন্ধ্যায় মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে অতিরিক্ত যাত্রী বোঝাই করে একটি ট্রলার শরীয়তপুরের মঙ্গল মাঝির ঘাটে যাচ্ছিল। পথে পদ্মা নদীর মঙ্গল মাঝির চ্যানেলে বিপরীত দিক থেকে আসা পেঁয়াজ বোঝাই একটি ট্রলারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে যাত্রী বোঝাই ট্রলারটি ডুবে যায়।

বাকিরা তীরে উঠতে সক্ষম হলেও ৩ শিশু ও স্বামী স্ত্রী নিখোঁজ হয়। তবে নৌ-পুলিশের দাবি, ট্রলার ডুবির ঘটনায় ৩ শিশু নিখোঁজ রয়েছে।

-এএ