বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আশুরার চেতনায় সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর সীমান্তে পুশইনচেষ্টা বিজেপির নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ: জমিয়ত সভাপতি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮ আত্মপরিচয় পুনরুদ্ধারই হোক এবারের আশুরার মূল অঙ্গীকার সারাদেশে ইমাম-মুয়াজ্জিনের সংখ্যা কত, সংসদে জানালেন ধর্মমন্ত্রী ‘জাহাজ নির্মাণ শিল্পকে অগ্রাধিকার খাত বিবেচনায় সরকারের ভাবনা’  জনসচেতনতার ঘাটতি ও টিকাদানে অনাগ্রহে হামের বিস্তার: স্বাস্থ্যমন্ত্রী ভারতে অঘোষিত জরুরি অবস্থা বিরাজ করছে: মাওলানা আরশাদ মাদানী শাপলা মামলায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় সাক্ষ্য দিলেন শহীদ পরিবারের সদস্যরা মামলা প্রত্যাহার করায় কর্মসূচি স্থগিত করল ইসলামী আন্দোলন

ক্রাইস্টচার্চের মসজিদে হামলার কথা স্বীকার করল ট্যারান্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদে হামলা চালিয়ে ৫১ জনকে হত্যার অভিযোগ আদালতে স্বীকার করেছেন অভিযুক্ত অস্ট্রেলিয়ার যুবক ব্রেন্টন ট্যারান্ট।

আজ বৃহস্পতিবার হাইকোর্টে একটি আদালতের শুনানিতে হামলার দায় স্বীকার করেন ট্যারান্ট। এছাড়া আরও ৪০ জনকে হত্যাচেষ্টার অভিযোগও স্বীকার করেছে সে।

করোনার প্রাদুর্ভাবের কারণে দেশটিতে লকডাউন থাকায় অভিযুক্ত ট্যারান্ট ও তার আইনজীবীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে হাজিরা দেন।

বিচারপতি ক্যামেরন মান্ডার বলেছেন, নিউজিল্যান্ডে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও আদালতে স্বাভাবিক কাজকর্মে ফিরে না আসা পর্যন্ত আসামীকে সাজা দেয়ার কোনও উদ্দেশ্য তাদের নেই।

গেল বছরের ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে জুমার নামাজ চলার সময় দুটি মসজিদে হামলা চালায় ব্রেন্টন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হামলার দৃশ্য সরাসরি সম্প্রচার করে ভিডিও শেয়ার করে সে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ