মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ ঘুমের ব্যাঘাত ঘটায় নবজাতককে হত্যা, অভিযোগ মায়ের বিরুদ্ধে ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা

করোনা: জীবাণুনাশক পানি ছিটাচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: করোনা ভাইরাস রোধে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে শহরের বিভিন্ন ওয়ার্ডে জীবাণুনাশক ক্লোরিন মিশ্রিত পানি ছিটানো হচ্ছে।

গত ২৪ মার্চ থেকে শহরের বিভিন্ন ওয়ার্ডে এই জীবাণুনাশক ছিটাচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কতৃপক্ষ।

মহামারি করোনা ভাইরাস থেকে বাঁচতে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার কথা জানিয়েছে গবেষকরা। এই বিষয়টিকে সামনে রেখেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এই পদক্ষেপ গ্রহণ করে। বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরাও জীবাণুনাশক পানি ছিটানোয় সহযোগিতা করছেন।

এছাড়াও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শহরের বাসিন্দাদের নিরাপত্তার জন্য সকলকে নিজ নিজ ঘরে অবস্থান করতে বলা হয়েছে।

করোনা ভাইরাস আক্রান্তদের সঠিক চিকিৎসা ও পরামর্শ দিতে ‘কুইক টিম’ প্রস্তুত করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এর নেতৃত্বে এ টিমের সদস্য ৩৫ জন।

জেলার কোথাও করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার সংবাদ পাওয়ার সাথেসাথে জেলা পুলিশ কন্ট্রোল রুমে কল করতে বলা হয়েছে। কল করুন এই নাম্বারে ০১৭৬৯৬৯৪৫৬৮।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ