বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আশুরার চেতনায় সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর সীমান্তে পুশইনচেষ্টা বিজেপির নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ: জমিয়ত সভাপতি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮ আত্মপরিচয় পুনরুদ্ধারই হোক এবারের আশুরার মূল অঙ্গীকার সারাদেশে ইমাম-মুয়াজ্জিনের সংখ্যা কত, সংসদে জানালেন ধর্মমন্ত্রী ‘জাহাজ নির্মাণ শিল্পকে অগ্রাধিকার খাত বিবেচনায় সরকারের ভাবনা’  জনসচেতনতার ঘাটতি ও টিকাদানে অনাগ্রহে হামের বিস্তার: স্বাস্থ্যমন্ত্রী ভারতে অঘোষিত জরুরি অবস্থা বিরাজ করছে: মাওলানা আরশাদ মাদানী শাপলা মামলায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় সাক্ষ্য দিলেন শহীদ পরিবারের সদস্যরা মামলা প্রত্যাহার করায় কর্মসূচি স্থগিত করল ইসলামী আন্দোলন

ব্রিটিশ সিংহাসন উত্তরাধিকারী প্রিন্স চার্লস করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লস।

আ বুধবার সকালের দিকে রাজ পরিবারের এক বিবৃতিতে ৭১ বছর বয়সী এই প্রিন্সের করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, রাজ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লসের শরীরে করোনাভাইরাসের হালকা লক্ষণ দেখা দিয়েছে। তবে তিনি সুস্থ আছেন। প্রিন্স চার্লস বর্তমানে স্ত্রী ডাচেস অব কর্নওয়াল-সহ স্কটল্যান্ডে স্বেচ্ছা আইসোলেশনে আছেন।

বুধবার অ্যাবার্ডিনশায়ারে ন্যাশনাল হেলথ সার্ভিসের কর্মীরা প্রিন্স ও তার স্ত্রীর শরীর পরীক্ষা করেন। গত কয়েক সপ্তাহে বেশ কয়েকটি জনসমাগমে অংশ নিয়েছিলেন প্রিন্স চার্লস। তবে কার মাধ্যমে তিনি করোনা সংক্রমিত হয়েছেন; সেটি এখনও জানা সম্ভব হয়নি বলে বিবৃতিতে জানানো হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ