সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

সৌদিতে আটকে পড়া ওমরাহ পালনকারীদের বিশেষ সুযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কারোনা ভাইরাসের কারণে যে সমস্ত ওমরাহ হজ যাত্রী সৌদি আরবে আটকা পড়ে আছেন তাদের জন্য সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে সৌদি পাসপোর্ট অধিদপ্তর আগামী ২৮ মার্চ ২০২০ এর মধ্যে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ই-সার্ভিসের (eservices.haj.gov.sa)মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে।

সম্প্রতি সৌদি সরকারের সিভিল এভিয়েশন কর্তৃক আন্তজার্তিক সব ধরনের যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয়ার কারণে যে সমস্ত ওমরাহ হজ যাত্রী আটকা পড়েছেন তাদের জন্য এই বিশেষ ব্যবস্থা নিয়েছেন দেশটির প্রশাসন।

উল্লেখিত সময়ের মধ্যে আটকে পড়া ওমরাহ যাত্রীগণ আবেদন করলে সৌদি হজ মন্ত্রণালয় এর সংশ্লিষ্ট বিভাগ আটকে পড়া এসব ওমরাহ যাত্রীগণকে কোন প্রকার জরিমানা ছাড়াই বিমানের টিকেট স্থানীয় ট্রান্সপোর্টেশন সহ স্ব-স্ব দেশে প্রেরণের সব ধরনের ব্যবস্থা নেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আবেদনকারী ওমরাহ হজ যাত্রী গনের নিবন্ধিত মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে ফ্লাইট এর সময়সূচিসহ বিস্তারিত জানানো হবে।

উল্লেখিত সময়ে আবেদন না করতে পারলে নির্দিষ্ট জরিমানা ও সৌদি আইন লঙ্ঘনে শাস্তিযোগ্য অপরাধী হিসেবে গণ্য করা হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ