বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

সাজা খাটতেই হবে খালেদাকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সরকার ছয় মাসের জন্য মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিলেও তাকে সাজা খাটতেই হবে। এ মামলায় এখন পর্যন্ত ২ বছর ১ মাস ১৬ দিন সাজা খেটেছেন তিনি। সরকার যতদিন তার সাজা স্থগিত করবে এরপর তাকে বাকি সাজা খাটতে হবে।

খালেদা জিয়ার মুক্তির বিষয় নিয়ে আইনি ব্যাখ্যায় মঙ্গলবার (২৪ মার্চ) রাতে এ তথ্য জানিয়েছেন সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।

তিনি বলেন, এই মামলাটি যেহেতু বিচারাধীন নয়, তাই সরকার এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে। বিচারাধীন থাকলে এ ব্যাপারে সরকার সিদ্ধান্ত নিতে পারত না। সরকার এটা প্যারোলের নিয়ম মেনে করেছে। এই সিদ্ধান্ত অনুযায়ী, সাজাটা কিছু সময়ের জন্য স্থগিত থাকছে। মামলায় তার যে সাজা হয়েছে সেটা তাকে খাটতেই হবে।

তিনি আরও বলেন, সরকার চাইলে সাজা কিছু সময়ের জন্য স্থগিত রাখতে পারে। এটা সাজা মওকুফ নয়, সাময়িক সময়ের জন্য স্থগিত রাখা। তাকে এ সাজা খাটতেই হবে।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদার পাঁচ বছরের দণ্ড দেন আদালত। ওই মামলায় আপিলের পর হাইকোর্টে যা বেড়ে ১০ বছর হয়।

দণ্ড ঘোষণার দিন থেকেই কারাগারে বন্দি রয়েছেন খালেদা জিয়া। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন তিনি। তবে কাগজপত্রের কাজ শেষ করা গেলে আজ মঙ্গলবার (২৪ মার্চ) অথবা বুধবার খালেদা জিয়া মুক্তি পেতে পারেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ